সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ভারতে বিমান দুর্ঘটনায় ২৪১ আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৩, | ১৩:৫০:২৮ |

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিধ্বস্ত হয়েছে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন নিহত। খবর ইন্ডিপেন্ডেন্ট

আহমেদাবাদ পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলের পরিস্থিতি খুবই মর্মান্তিক। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি।’ উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

বিমানটিতে ১২ জন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল, অ্যাম্বুলেন্স ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানটি ওঠার পরপরই বি. জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে নেয়া ভিডিওতে দেখা গেছে কালো ধোঁয়ার বিশাল স্তূপ, ধ্বংসস্তূপে আটকে থাকা বিমানের অংশ এবং জরুরি উদ্ধারকারী দল আগুন নেভানোর চেষ্টা করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, ‘এটি হৃদয়বিদারক একটি দুর্ঘটনা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুর্ঘটনার দৃশ্যকে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন।

 

এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জনু) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনার খবর শুনে আমি মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই দুঃখের সময়ে আমাদের প্রার্থনা ও সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে।’

তিনি আরও বলেন, ভারতের জনগণ ও সরকারের সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে এবং যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...