✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্বামীর সঙ্গে হবে প্রথম দেখা, বিমান দুর্ঘটনায় সব শেষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৩, | ১৩:৪৬:১২ |

ভারতের গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এতে ২৪২ আরোহী ছিলেন। এই বিমানে করে প্রথমবারের মতো নিজের স্বামীর কাছে যাচ্ছিলেন খুশবু রাজপুরোহিত নামে এক নারী। তবে বিমান দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেছে সব।

খুশবু রাজস্থানের বালোতারা বিভাগের আরাবা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মদন সিং রাজপুরোহিতের মেয়ে। অপরদিকে তার স্বামী লন্ডনে পড়াশোনা করেন। গত জানুয়ারিতে তার বিয়ে হয়। তিনি তার স্বামীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের ১১ ব্যক্তি ওই বিমানটিতে ছিলেন। যার মধ্যে দুজন যুক্তরাজ্যে শেফ হিসেবে কাজ করতে যাচ্ছিলেন।

- এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..