✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৪, | ১৩:০৯:৫৩ |

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভুঁইয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মো. সাইদুল বাশার সীমান্ত (২৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর কমার্স কলেজের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা ।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত সীমান্ত মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামের মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগের ভুঁইয়া পাড়ায় থাকতেন।

নিহত সীমান্তের মা তাহেরা খাতুন জানান, গতরাতে পারিবারিক কলহের জেরে সীমান্ত কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখি সীমান্ত সিলিং ফ্যানের সঙ্গে তার পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. পরিদর্শক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..