✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৪, | ১২:৫৯:৫৫ |

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার (১৪ জুন) মধ্যরাতে ব্যাপক মিসাইল হামলা শুরু করে ইরান। প্রথম দফায় তারা অন্তত ১০০টি মিসাইল ছোড়ে। এরপর দ্বিতীয় দফায় আরও কয়েক ডজন মিসাইল ছোড়া হয়। প্রথম ও দ্বিতীয় দফা শেষে আরও একবার দখলদারদের লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়েছে। তবে তৃতীয় দফায় কতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি নিশ্চিত জানা যায়নি।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

টিভির স্ক্রিনে দেখা গেছে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে মিসাইল। এ সময় দখলদাররা ইরানি মিসাইল আটকানোর চেষ্টা করে। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এসব মিসাইল আঘাত হানে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেল আবিবে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই মিসাইল হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নাম দিয়েছে ইরান।

- রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..