✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খ্রিস্টান-মুসলমান একসঙ্গে প্রার্থনায়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৬, | ১২:৩৬:৫৩ |

৫০ জনেরও বেশি মুসলমান নারী, পুরুষ এবং শিশু দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেডের একটি পার্কে দাবানলের শিকার মানুষদের এবং খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্ট লাঘবে বৃষ্টির জন্য প্রার্থনায় সমবেত হন।

(খ্রিস্টান) ধর্মযাজক প্যাট্রিক ম্যাকনেরে ‘খ্রিস্টান-মুসলমান সম্পর্ক কেন্দ্র’ এর পক্ষে সেই প্রার্থনায় যোগ দেন। স্থানীয় সময় রবিবার এ প্রার্থনার আয়োজন করা হয়।

বৃটেনের ডেইলি মেইল জানায়- বক্তব্যের এক পর্যায়ে সমবেত লোকদের উদ্দেশ্যে প্যাট্রিক বলেন, আজকে আমি আমার মুসলিম ভাই-বোনদের সাথে বৃষ্টির জন্য প্রার্থনায় যোগ দিয়েছি। আমার বন্ধু অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহও অসীম দয়ালু ঈশ্বরের উপর আস্থা রাখতে খুতবা পেশ করেছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলা দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জন মানুষের প্রাণহানি হয়েছে আর পুড়ে মারা গেছে অন্তত ৫০ কোটি প্রাণী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..