সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ১২:১৪:৩৫ |

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টি গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না! বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বাইরে বেরোতে হলে অত্যন্ত সতর্ক থাকুন।

এছাড়া ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, সরকারি জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে।

– সিএনএন, বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...