একসঙ্গে ছয় বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১০:৪০:৫৪ |

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এতে চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী ১ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এ ছাড়া বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে।

 

সময়সূচি অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফলাফল দেওয়া হবে ১০ ডিসেম্বর ২০২৫। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, এবং ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

 
 

 

পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি নেওয়া হবে বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারির ফল ঘোষণার দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে মৌখিক পরীক্ষাগুলো এমনভাবে নির্ধারণ করা হবে যাতে এক বিসিএসের সঙ্গে আরেকটির সময় মিলে না যায় এবং কমপক্ষে এক মাসের ব্যবধান থাকে।

কমিশন আরও জানায়, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, তবে নির্ধারিত সময়মতো তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে তারা। এছাড়া, সামনের ডিসেম্বর মাসে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...