সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

ট্রাম্প শুল্কে বিরক্ত কানাডিয়ানরা, কমেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৩, | ১০:৩২:২৮ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করায় কানাডার পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণের আগ্রহ হারাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট টিকেটিং ডেটা ফার্ম ফরওয়ার্ড কিসের তথ্য অনুযায়ী—গত বছরের একই সময়ের চেয়ে এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কানাডা থেকে নতুন বুকিং প্রায় ২০ শতাংশ কমেছে।

এমনকি মার্কিন-কানাডা সীমান্তে বিভিন্ন দোকানের বাণিজ্যেও অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব পড়েছে। কানাডার অনেক দোকান থেকে মার্কিন পণ্য সরিয়ে ফেলা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও স্কট কিরবি মঙ্গলবার বলেছেন, কানাডা থেকে আসা দর্শনার্থীদের পরিমাণ কমেছে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জিওফ ফ্রিম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ভ্রমণ শিল্প সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণ এখনো প্রাক-মহামারি স্তরের মাত্র ৯০ শতাংশ।

২০২৪ সালে দুই কোটি চার লাখ কানাডিয়ান পর্যটক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। এ সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। ফ্রিম্যান বলেন, মার্কিন পর্যটকদের তুলনায় ছুটিতে তিনগুণ বেশি ব্যয় করেন কানাডিয়ানরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...