✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হ‍্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:১৮:১২ |
বায়ার্ন মিউনিখ গোল করছিল, আর সেগুলোর রিপ্লে ট্যাবে দেখছিলেন এন্টসো মারেস্কা। চেলসি কোচ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ইউরোপ সেরার মঞ্চে এমন শিশুতোষ ভুল করছে তার দল! সেগুলোর মাশুল দিয়েই বায়ার্নের বিপক্ষে হেরেছে চেলসি।
 
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছে বায়ার্ন।
আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মান চ‍্যাম্পিয়নরা। সফল স্পট কিকে হ‍্যারি কেইন ব‍্যবধান দ্বিগুণ করার পর একটি গোল শোধ করেন কোল পালমার। দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসির বাজে রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে দলের তৃতীয় গোলটি করেন কেইন।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম‍্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডান দিক থেকে মাইকেল ওলিসের ক্রসে দায়ত উপামেকানোর চাপের মুখে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন চেলসির ট্রেভো শ‍্যালাবা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..