✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শাজনীনের পাশেই অন্তিম শয্যায় লতিফুর রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০২, | ১৬:০৬:৩৬ |

ঢাকার বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। বুধবার রাত ১০টায় তাঁকে সেখানে দাফন করা হয়। এর আগে রাত পৌনে ৯টার দিকে লতিফুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা।

লতিফুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিওড়া গ্রামের ফারাজ মঞ্জিলে মারা যান। এ খবর জানাজানি হলে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ, এসকেএফ এবং মিডিয়া স্টার লিমিটেডের কর্মীরা সেখানে উপস্থিত হন। বিকেল পাঁচটায় বাগানঘেরা বাড়ির পশ্চিম পাশে লতিফুর রহমানের মৃতদেহ গোসলের পর কাফনের কাপড় পরিয়ে তাঁকে আলিফ মেডিকেল সার্ভিসের লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলেন পরিবারের সদস্যরা। বিকেল ৫টা ৪০ মিনিটে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় লাশবাহী গাড়ি।

রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর পর লতিফুর রহমানের মরদেহ নেওয়া হয় তাঁর গুলশানের বাসভবনে। সেখানে ২৫ মিনিটের মতো রাখা হয়। এরপর মরদেহ গুলশান আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে লতিফুর রহমানের জন্য দোয়া চান তাঁর নাতি যারেফ আয়াত হোসেন। তিনি বলেন, ‘চার বছর আগে এই দিনে আমার ছোট ভাই ফারাজ আইয়াজ হোসেন মারা যান। একই দিনে বিদায় নিলেন আমাদের নানাভাই। তিনি একজন সৎ ও নীতিনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..