✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ১২৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৭, | ০৮:৩৩:৫৬ |

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্পটিতে ৫ ধরনের শূন্য পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬৬,০০০ টাকা।

পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৫৬,৫২৫ টাকা

পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড

 

কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৩৫,৬০০ টাকা।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২১,৭০০ টাকা

পদের নাম: কম্পিউটার অপারেটর (উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিস)

পদসংখ্যা: ১২০টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস।

অন্যান্য যোগ্যতা: তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১৯,৩০০ টাকা অথবা ১৮,২০০ টাকা অথবা ১৭,৬৫০ টাকা (স্থানভেদে)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর, ২০২৫।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..