সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

ইরানি হামলায় ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা তছনছ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৬, | ০৭:২৫:৪১ |

ইসরায়েলের ওপর ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে বিশেষ দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বিশেষ করে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের লাইন থেকে বিদ্যুত্প্রবাহ লিক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

একই সাথে বিদ্যুত্ সরবরাহ আবার স্বাভাবিক করার জন্য মেরামতের কাজ শুরু হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত ঘনীভূত হওয়ায় অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

রোববার (১৫ জুন) অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অল্প অল্প করে বাড়তে থাকে। মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৮৫ সেন্ট ও ব্রেন্ট ক্রুড ১ শতাংশ বেড়ে ৭৫ ডলারে পৌঁছেছে। এর আগে আরও কিছুক্ষণ অপরিশোধিত ও ব্রেন্টের দাম আরও বেশি ছিল।

সোমবার সকালে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় অল্পক্ষণেই আশেপাশের স্থাপনা ও অপরিশোধিত তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে হামলায় অগ্নিকাণ্ড লেগেছে ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়াচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...