সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চার বছর পর বাংলাদেশিরা বাহরাইনের ভিসা পাচ্ছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-১৯, | ২১:০৮:০৯ |

চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। শিগগিরই ভিসা দেওয়া শুরু হবে বলে এক ফেসবুক লাইভে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রাখে বাহরাইন সরকার। রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, প্রথম দফায় ভিসা দেওয়া হবে ১৬১ জন প্রবাসী বাংলাদেশিকে। যারা করোনা মহামারির সময় দেশে যাওয়ার পর আর বাইরাইনে কাজে ফিরে যেতে পারেননি।

সম্প্রতি মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর দেশটিতে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে ৯৬৭ জন প্রবাসী কর্মী বাহরাইনে ফেরার জন্য অনলাইনে নিবন্ধন করেন। রাষ্ট্রদূত জানান, আমরা ৯৬৭ কর্মীর নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। মাত্র ১৬১ জনের নিয়োগকর্তা তাদের আবারও নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। ঐ ১৬১ জনকে শুরুতে ভিজিট ভিসা দেওয়া হবে। বাহরাইনে যাওয়ার পর নিয়োগকর্তার মাধ্যমে সেটাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর করে সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রেশন (সিপিআর) করা যাবে।

তিনি বলেন, যারা প্রথম দফায় নির্বাচিত হননি, তাদের জন্যও আশা শেষ হয়ে যায়নি। নিয়োগকর্তারা সম্মত হলে আমরা তাদের ফেরানোর বিষয়েও বাহরাইন সরকারকে অনুরোধ করব। আর যারা ফ্যামিলি ভিসায় পরিবারের সদস্যদের নিতে আগ্রহী, সেসব প্রবাসী বাংলাদেশিকে পরিবারের সদস্যদের নাম, পরিচয় ও পাসপোর্ট নম্বর উল্লেখ করে দূতাবাসের ইমেইলে পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..