সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, কী বলছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৭, | ১৩:০৯:৩২ |

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে দেশটিতে চালানো এ হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। কোনো ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশের ভূখণ্ডে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

ইসরায়েলের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, গত এক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইলের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা সাইরেন শুনলেই দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এবং নতুন নির্দেশ না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করুন।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ‘তেহরান খালি করার’ মতো কড়া হুঁশিয়ারি দেন, তার কিছুক্ষণ পরই ইরানের রাজধানী ও আশপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী ৫ম দিনের মতো ইরানে এই হামলা চালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...