✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১১:৫৮:৩৬ |সৌদি আরবে হজ পালন শেষে মঙ্গলবার দিনগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৪ হাজার ৪৭৮ জন।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ৭৪টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১০ হাজার ৮০, সৌদি এয়ারলাইনসে ১২ হাজার ২১৪ ও ফ্লাইনাস এয়ারলাইনসে ফিরেছেন ৬ হাজার ৭৭৯ জন।
এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ২১ জন মক্কায়, ১০ জন মদিনায় এবং একজন আরাফায় মারা গেছেন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||