✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ছাত্রাবাসে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২০, | ১১:২৭:২৩ |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২১ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরগুনার বামনা উপজেলার ছনবুনিয়া গ্রামে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিফাতের সহপাঠী হাসিব চৌধুরী বলেন, সিফাত কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। কিন্তু কারও সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেননি। তিনি খুবই ভালো ছেলে। তার আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই মানা যায় না।

একই ছাত্রাবাসের থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, সিফাত ও অন্য একজন শিক্ষার্থী ছাত্রাবাসের একটি কক্ষে থাকতেন। বিকেলের দিকে সিফাতের রুমমেট বাইরে যান। সন্ধ্যায় ছাত্রাবাসে ফিরে তিনি কক্ষের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও দরজা খোলেননি। একপর্যায়ে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঝুলন্ত লাশ দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মারা গেছেন, সেটি এখনো জানা যায়নি। তারা ঘটনাস্থলেই আছেন।

চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, তারা ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..