✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসেই আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৬:১৭:৩২ |

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সহকারী পরিচালক (২০টি)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর, অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

উপসহকারী পরিচালক (৫০টি)
দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।

কোর্ট পরিদর্শক (৩টি)
দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।

 

সহকারী পরিদর্শক (১০টি)
দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

হিসাবরক্ষক (১টি)
বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

ক্যাশিয়ার (১টি)
বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।

বয়সসীমা

২০২৫ সালের ১ সেপ্টেম্বর তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে দুদকের কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া ও ফি

প্রতি প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়া যাবে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে।

  • পদ ১–৩: আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা—মোট ২২৩ টাকা।
  • পদ ৪–৫: আবেদন ফি ১৫০ টাকা এবং টেলিটক চার্জ ১৮ টাকা—মোট ১৬৮ টাকা।
  • পদ ৬: আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা।

সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..