✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘কবজিকাটা গ্রুপের’ টুন্ডা বাবু গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৪:০৫:২৩ |

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপের’ নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) পাঁচ মাসের ব্যবধানের আবার গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার নড়াইলের লোহাগড়া থানার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে ২৪ ফেব্রুয়ারি র‍্যাব গ্রেপ্তার করলে পরে তিনি জামিনে মুক্তি পান।

 

টুন্ডাকে গ্রেপ্তারের খবর দিতে বৃহস্পতিবার ঢাকায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-২-এর পরিচালক ডিআইজি খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সে ও তার গ্যাংয়ের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ করত।

র‌্যাব-৬-এর সহায়তায় টুন্ডাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিআইজি খালিদুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ে সামুরাই ও ছুরি হাতে টুন্ডা বাবু তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোডাউন করেন। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

এরপর ২৪ ফেব্রুয়ারি টুন্ডাকে গ্রেফতার করে র‌্যাব-২। পরে ৫ মে জামিনে মুক্ত হয়ে তিনি আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানান খালিদুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..