সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ইনকাম হালাল হবে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ১০:০৩:২৮ |

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। কারণ, এটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন, তাদের ইনকাম হালাল হবে কি না—সম্প্রতি এমন প্রশ্নের উত্তর দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘লাইভ প্রশ্নোত্তর শরয়ী সমাধান’-এর ২৪৯ নম্বর পর্বে এই উত্তর দেন তিনি।

আহমাদুল্লাহ বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ইনকাম হালাল হয়ে যাবে; কিন্তু কাজটি অনুচিত।’

তিনি বলেন, ‘এ কাজ করার ফলে শরিয়তের দৃষ্টি থেকে একটি ছোট গোনাহ হবে। কারণ, আপনি যে কাজটি করছেন তা অনুমোদিত নয়। অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়েই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। তাহলে আপনার কথা রক্ষা হলো না, সেক্ষেত্রে শুধু ছোট গোনাহ নয়, কবিরাহ গোনাহের দিকেও যেতে পারে।’

উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট মানদণ্ড আছে উল্লেখ করে আস-সুন্নাহর চেয়ারম্যান আরও বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি যদি সত্যি কারও স্বাস্থ্যের জন্য হুমকির হয়, কারও বিপদের কারণ হয়, তবে সেটি আলাদা গোনাহর কারণ। কিন্তু এর ফলে আপনার উপার্জন হারাম হবে না। উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট মানদণ্ড আছে, তার মাধ্যমে উপার্জন হারাম হবে। আপনি যদি কারও জিনিস চুরি করেন, ডাকাতি করেন, কোরআন-সুন্নাহবিরোধী কিছু করেন, তাহলে সেই উপার্জন হারাম হবে—অন্যথায় হারাম হবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...