✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বইমেলা পরিদর্শন করলেন জামায়াতের আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:৪০:৫৪ |

একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবারই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। এ সমায় দর্শনার্থীদের মধ্যে কৌতুহল ও আগ্রহ সৃষ্টি হয়।

মেলায় জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, বইমেলার প্রতিটি স্টলেই দেখেছি বইপ্রেমীদের উপচেপড় ভিড়। এই বইমেলার মাধ্যমে দেশ তার অতীত স্মরণ করে। যে জাতি তার অতীত স্মরণে রাখে, ধারণ করে, সম্মান করে, সে জাতি এগিয়ে যায়। আমরা আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে।

ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের নেতারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..