সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বোনকে হত্যাচেষ্টা মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:৩৮:৫৭ |

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মণ্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এ রায় দেন।

 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পিপি আবু হেনা মোস্তফা কামাল।

 

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের পূর্ব মণ্ডলপাড়ার মৃত রইছ উদ্দিনের ছেলে মইজু মণ্ডল (৬৫) ও তার ছেলে মুকুল আহাম্মেদ (৩০)। মুকুল আহাম্মেদ একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা।

 

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ আগস্ট বেলা ১২টার দিকে খলিশাকুন্ডি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তফেজ উদ্দিনের মেয়ে রুমা খাতুনকে মাথায় কুপিয়ে ও মারপিট করে হত্যার চেষ্টা করে। এতে গুরুতর আহত হন রুমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রুমার ভাই আফজাল হোসেন দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী রুমার মাথায় রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ কারণে পরবর্তীতে রুমার মানসিক সমস্যা সৃষ্টি হয়। তিনি আজও সুস্থ হয়নি। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মণ্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..