✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৭৩ জন প্রবাসী নিয়ে স্পেনের উদ্দেশ্যে বিমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৯, | ১৫:১৬:৪৫ |

করোনাভাইরাসের মহামারিতে বাংলাদেশে এসে আটকে পড়া ২৭৩ জনকে নিয়ে স্পেনের মাদ্রিদের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রা শুরু করে‌ বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে। ফ্লাইটের ইকোনমি প্যাসেঞ্জারের কাছ থেকে ৯০ হাজার ও বিজনেস ক্লাসের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..