✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তাজউদ্দীন হলে উত্তেজনা, কিছুক্ষণ বন্ধের পর ভোট পুনরায় শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:২৯:৪০ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে তাজউদ্দীন হল কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশের চেষ্টা কবলে উত্তেজনার জেরে কিছুক্ষণ বন্ধ ছিলো ভোট গ্রহণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার কিছু আগে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক তুষার আহমেদ ইমন জানিয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় ভিপি প্রার্থী সাদী হাসান তাজউদ্দীন হলের ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। ভোটাররা তাকে কেন্দ্রের বাইরেই আটকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এরপর সেখানে সাংবাদিকরা জড়ো হলে বাইরে লাইনে দাঁড়ানো ভোটারা সাংবাদিকদের অনুরোধ করেন কেন্দ্রের ভেতরে গিয়ে দেখতে, সেখানে কী হচ্ছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বরত আনসার সদস্যদের নির্দেশনা দেয়া হয় সাংবাদিকদের সরিয়ে দেয়ার জন্য। তবে এক পর্যায়ে সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।
তুষার জানান, উত্তেজনা তৈরি হওয়ায় বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিলো। তারা কেন্দ্রের ভেতরে ঢুকে অস্বাভাবিক কিছু দেখেননি।
 
পরবর্তীতে ভোটগ্রহণ শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রতিবেদন লেখার সময়ও কেন্দ্রের বাইরে উত্তেজনা বিরাজ করছিল।
ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সমস্যা সমাধান করা হয়। সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এদিকে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ জন এবং ছাত্র ৬,০১৫ জন। নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..