✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় ডেক্সামেথাসোন কার্যকরী, কিন্তু না বুঝে খাওয়া যাবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৭, | ১৩:৫৮:৫৭ |

কাল বিবিসি এবং আরো অনেক সংবাদ মাধ্যমে জানিয়েছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লাইফ সেভিং ড্রাগ মানে জীবন রক্ষাকারী একমাত্র ওষুধ হিসেবে Dexamethasone কার্যকরী প্রমাণিত হয়েছে। আমার মেডিক্যাল এবং ফার্মা এর চাকুরির সুবাদে দেখেছি এরকম কোন ওষুধের নাম জানা গেলেই বাঙালী দৌড় দেয় ফার্মেসির দোকানদারের কাছে। আর করোনা প্যানডেমিক এর সময় এই প্রবণতা আরও বেশি। ওষুধের দোকানদার ও ইচ্ছামত ডোজ এ সব ওষুধ খেতে বলে দেন। মানুষ আগে ভাগে ওষুধ খেয়ে বসে থাকে যাতে করোনা তাকে ধরতেই না পারে। এত বুদ্ধি কিন্তু এই Dexamethasone এর ক্ষেত্রে খাটবেনা।

আগে জেনে নিই যে ট্রায়াল এ Dexamethasone কে কার্যকরী বলা হয়েছে সেই ট্রায়াল কি ধরনের ট্রায়াল ছিল। এই ট্রায়াল এর নাম ছিল RECOVERY Trial. এটা মার্চ থেকে শুরু হয়েছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটি এর একটা টিম এই ট্রায়াল conduct করেছিল। এই ট্রায়ালে দেখা গেছে যেসব পেশেন্ট কে হসপিটালে অক্সিজেন দেয়ার প্রয়োজন হয়েছিল অথবা ভেন্টিলেশন দেয়া হয়েছিল এমন সিরিয়াস পেশেন্ট এর ক্ষেত্রে এই ওষুধ ভাল রেজাল্ট দেখিয়েছে। যাদের অক্সিজেন সাপ্লাই দেয়ার প্রয়োজন হয়নি বা ভেন্টিলেশনে ছিলনা তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ তেমন কোন ভাল রেজাল্ট দেখায় নি। ভেন্টিলেশনে যেসব পেশেন্ট ছিল তাদের ক্ষেত্রে ৪০-২৮% পর্যন্ত death risk কমিয়ে এনেছে। আর অক্সিজেন সাপ্লাই দেয়া হচ্ছিল তাদের ক্ষেত্রে ২৫-২০% পর্যন্ত death risk কমিয়ে এনেছে। যাদের mild symptom ছিল তাদের ক্ষেত্রে এই ওষুধ তেমন কোনও কাজে আসেনি।

আবার Dexamethasone এই ওষুধ এর ব্যপারেও আমরা একটু জেনে নেই। এই ওষুধ এক ধরনের স্টেরয়েড । স্টেরয়েড এর যে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে সেটা আমরা জানি। এই ওষুধ মুলত গরু মোটা তাজা করার জন্যে ব্যবহার করা হয়। মানুষের ক্ষেত্রে এই ওষুধ খুব কম ডোজে দিতে হবে। ডোজ কি হবে সেটা একমাত্র অভিজ্ঞ চিকিৎসক ই বলতে পারবেন। উলটা পালটা ডোজ এ Dexamethasone খেলে চোখের সমস্যা, হাত পা ফুলে যাওয়া, ঘুমের সমস্যা, সাইকোলজিক্যাল সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘুরা ইত্যাদি নানা ধরনের জটিল সমস্যা হতে পারে।

এই Dexamethasone প্রায় সব দোকানেই পাওয়া যায়। দোকানদার এই সুযোগে আপনাকে ২/১ টা Dexamethasone ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করতেই পারে। আর আপনার আশে পাশের শুভাকাঙ্ক্ষী ও কম নয়। উনারা আপনাকে ভালবেসে Dexamethasone খেয়ে নিতে বলতেই পারেন। কিন্তু আপনি নিজে সচেতন হোন। এটা ভিটামিন ট্যাবলেট না যে আপনি ইচ্ছা মত খেলেন কিন্তু সেরকম কিছু হবেনা। না জেনে স্টেরয়েড খেলে সিরিয়াস সাইড ইফেক্ট হবে। তাই এসব ওষুধ থেকে দূরে থাকুন।
যেকোনও সমস্যা দেখা দিলে চিকিতসকের পরামর্শ নিয়ে ওষুধ খান। নিজে সুরক্ষিত থাকুন। পরিবারকে সুরক্ষিত রাখুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..