✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৭:৩৯:০০ |

ঢাকার দোহারে হারুন মাস্টার নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মাস্টার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া দোহার উপজেলার ঐতিহ্যবাহী বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।

-দোহার প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..