✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বৈশ্বিক শান্তি সূচকে উন্নতি বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৫, | ১২:৩৮:৫২ |

এ বছর জিপিআই (গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক) র‍্যাংকিং এ ১৬৩ টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২.১২১ স্কোর পেয়ে ৯৭তম স্থান অর্জন করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

সে হিসেবে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের তৈরি করা বৈশ্বিক শান্তি সূচক (জিপিআই) ২০২০-এ বাংলাদেশের বেশ কয়েক ধাপ উন্নতি হয়েছে।

গতবারের ন্যায় এবারো সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে অশান্তির দেশ হয়েছে আফগানিস্তান। সূচকে দক্ষিণ এশিয়ায় সবার উপরে রয়েছে ভুটান (১৯তম)। তাদের পরে রয়েছে ৭৩ নম্বরে থাকা নেপাল এবং ৭৭ নম্বরে থাকা শ্রীলঙ্কা। প্রতিবেশী ভারত এবং পাকিস্তান রয়েছে একেবারে শেষের দিকে, যথাক্রমে ১৩৯ তম এবং ১৫২ তম স্থানে।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের অবস্থানও ভালো নেই। চীনের অবস্থান ১০৪, যুক্তরাষ্ট্রের ১২১।

১.০৭৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে এবারো রয়ে গেছে আইসল্যান্ড। ২০০৮ থেকেই তারা এ অবস্থানে আছে।

সূচকে তার পরেই প্রথম দশে আছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক, কানাডা, সিংগাপুর, চেক প্রজাতন্ত্র, জাপান এবং সুইজারল্যান্ড।

উল্লেখ্য, জিপিআই (গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক) র‍্যাংকিং এ বিশ্বের ১৬৩ টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..