সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘টুথব্রাশ’ দিয়েই স্বামীর পরকীয়া ধরে ফেললেন স্ত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৩:৪১:৫৫ |

আজকের প্রযুক্তিনির্ভর যুগে মানুষের জীবনের বহু গোপন রহস্য ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। সম্প্রতি এমনই এক ব্যতিক্রমী ঘটনার মুখোমুখি হন ব্রিটেনের এক নারী। তিনি তার স্বামীর পরকীয়া সম্পর্কে জানতে পারেন বৈদ্যুতিক টুথব্রাশের একটি অ্যাপের মাধ্যমে!

 

ওই নারী মূলত তার সন্তানদের দাঁতের যত্ন ঠিকঠাক হচ্ছে কি না, তা নজরদারির উদ্দেশ্যে ওই স্মার্ট টুথব্রাশের অ্যাপটি ব্যবহার করছিলেন। কিন্তু অচিরেই তিনি লক্ষ্য করেন, তার স্বামীর টুথব্রাশ ব্যবহারের সময়সূচিতে ছিল অস্বাভাবিকতা। বিশেষ করে সেই সময়গুলোতে, যখন তিনি অফিসে থাকার কথা।

ব্রিটেনের অভিজ্ঞ ব্যক্তিগত গোয়েন্দা পল জোনস সম্প্রতি এ ঘটনা জনসমক্ষে আনেন।

১০ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই গোয়েন্দা বলেন, ‘প্রথমে শুক্রবার সকালে একটু দেরিতে দাঁত ব্রাশ করা খুব একটা সন্দেহজনক মনে হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী দেখলেন, প্রতি শুক্রবার ঠিক সকাল ১০টা ৪৮ মিনিটে দাঁত ব্রাশ করছেন তার স্বামী। যদিও তার অফিস শুরু হয় সকাল ৯টায়’।

মূলত বাস্তবতা ছিল ভিন্ন। তার স্বামী আসলে অফিসে যাননি। বরং বাসায় বসেই এক সহকর্মীর সঙ্গে পরকীয়া করছিলেন। কারণ তিনি নিশ্চিত ছিলেন যে, এই সময়ে বাচ্চারা স্কুলে এবং স্ত্রীও বাইরে থাকবেন।

পল জোনস ব্যাখ্যা করে বলেন, ‘স্মার্ট ডিভাইসের ডাটা সময়সহ সংরক্ষিত থাকে—অনেক সময় অবস্থান-ভিত্তিকও হয়।

তিনি বলেন, ‘যখন দেখা যায় কেউ সকাল ১০টা ৪৮ মিনিটে দাঁত ব্রাশ করছেন, অথচ তার অফিস শুরু হয় ৯টায়, তখন সেটাকে ব্যাখ্যা করা কঠিন’।

গোয়েন্দার সতর্কবার্তা

পল জোনস সতর্কবার্তা দিয়ে বলেন, ‘স্মার্ট ডিভাইস যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা টুথব্রাশও, নির্দোষ মনে হলেও এসবের মাধ্যমে আপনার গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনি যতই সাবধান হন না কেন, ডিজিটাল ছাপ আপনাকে ধরিয়ে দিতে পারে’।

এই ঘটনা আধুনিক যুগে সম্পর্ক ও প্রযুক্তির ঘনিষ্ঠ সম্পর্কের এক চমৎকার উদাহরণ—যেখানে দাঁত ব্রাশ করার সময়ও হয়ে উঠতে পারে সত্য উদঘাটনের মাধ্যম।

- জিও নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...