✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আফ্রিদির সুস্থতা কামনায় বাংলাদেশের ক্রিকেটাররা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৩, | ১৯:২১:৪৯ |

পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি করোনায় আক্রান্ত হওয়ার খবরে দ্রুত সময়ে তার আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুমবুম আফ্রিদির বেশ সমর্থক রয়েছে বাংলাদেশেও। বিপিএলের সুবাধে বেশ কয়েকবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেও টিমম্যাট ছিলেন আফ্রিদি। তাই তার করোনায় আক্রান্ত হওয়ার খবরে সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

কিছুদিন আগে করোনা দুর্গতদের সহায়তার জন্য মুশফিকুর রহিমের নিলামে তোলা ব্যাট কিনে নেন শহীদ আফ্রিদি। আফ্রিদির এমনকাজে বেশ আলোচনার জন্ম দেয়। বিভিন্ন কারণেই আফ্রিদির প্রতি বাংলাদেশি ক্রিকেটারদের ভালোবাসার নমুনা দেখা গেল এবার। পাকিস্তান অধিনায়কের করোনা আক্রান্তের সংবাদে একের পর এক সুস্থতা কামনা করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আফ্রিদির সঙ্গে ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘ভাই, আপনার এই খারাপ সংবাদটি পেয়ে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ আপনার হেফাজত করুন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। ইনশাল্লাহ আপনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন- এমআর-১৫ (মুশফিকুর রহিম জার্সি নং ১৫)।’

আফ্রিদির জন্য সোশ্যাল সাইটে পোস্ট করে সবার থেকে দোয়া চেয়েছেন দুই পেসার আল-আমিন হোসেন। তিনি লিখেন, ‘ করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। করোনাকালে অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছিলেন শহীদ আফ্রিদি, নিজের গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে।’

তাসকিন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ…।’ আফ্রিদির কোভিড-‌৯ এ আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল সাইটে পোস্ট করে দোয়া চেয়েছেন সাব্বির রহমান।

আফ্রিদির সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন জাতীয় দলের মারকুটে ওপেনার লিটন কুমার দাস। করোনায় আক্রান্ত হওয়ার আগে শহিদ আফ্রিদি করোনা দুর্গতদের জন্য বিরামহীনভাবে অর্থ এবং খাদ্য সহায়তা দিয়েছেন। তার সুস্থতা কামনা করছেন সবাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..