✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আজীবন সম্মাননা পেলেন আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হামিদুজ্জামান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৪, | ১২:২৩:২১ |

ভাস্কর্যচর্চা ও চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ  প্রয়াত  হামিদুজ্জামান খান।

গতকাল সোমবার সফিউদ্দীন শিল্পালয়ে, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে প্রয়াত  হামিদুজ্জামানকে বিশেষ এই সম্মাননা প্রদান করা হয়। হামিদুজ্জামান খানের পক্ষ থেকে  এই  সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিণী আইভি জামান।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে সফিউদ্দীন শিল্পালয়ে  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কিংবদন্তি চিত্রকর ​মনিরুল ইসলামের কাছ থেকে এই সম্মাননা নেন আইভি জামান।

এই বিষয়ে আইভি জামান বলেন, এটা আমার কাছে একটি  অবিস্মরণীয় মুহূর্ত। হামিদুজ্জামান খানের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, হাতে ছিল শূন্য থেকে গড়ে তোলার শিল্পমন্ত্র।

 

হামিদুজ্জামানের শিল্প ছিল শ্রমের আরাধনা। দেশের একজন প্রধান ভাস্কর হিসেবে উঠে আসতে তাঁকে যে সাধনা করতে হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ আমি কাছ থেকে দেখেছি।

সে এই দেশের সম্পদ। আপনাদের সম্পদ। তাঁর অুনপ্রেরণা ছিল আপনারা।

দেশকে, দেশের মানুষকে তিনি আপন করেছিলেন।  তিনি সবসময় বলতেন , এই দেশে গুণীদের দেশ। তাইতো মৃত্যুর আগ পর্য’ন্ত দেশের কথাই বলে গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..