সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১১ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ১০:৪৯:৫৮ |

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫৫৬ – সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।

১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।

১৯১৬ – জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।

১৯১৯ – জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।

১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।

১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।

১৯৫৩ – ইসরাইলের সঙ্গে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। গ্রিস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।

১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

১৯৭৮ – চীন এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বছর রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

জন্ম:

১৮৪৭ – টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।

১৮৬১ – ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৮৮২ – ছন্দের যাদুকর খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার।

১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।

১৯১৫ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৮ – বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৪৩ – আসাদ চৌধুরী, বাংলাদেশি লেখক ও কবি।

১৯৪৪ – বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।

মৃত্যু:

৬৪১ – হেরাক্লিউস, বাইজেন্টাইন সম্রাট।

১৬৫০ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।

১৯৪৮ – সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

১৯৬২ – সজনীকান্ত দাস, ভারতের বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও সম্পাদক।

১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি বাঙালি সাহিত্যিক।

১৯৭৮ – সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা।

১৯৮০ – রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..