✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৪১ লাখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ১০:৪২:২২ |

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় হেড অব অপারেশনস পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব অপারেশনস, বাংলাদেশ

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকতে হবে। ফিন্যান্স, এইচআর, ইন্টারনাল কমপ্ল্যায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন ও প্রকিউরমেন্টে ম্যানেজারিয়াল পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এইচআর ও অফিস ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় হেড অব অপারেশনস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কুইকবুকস, নেভিশন বা এ ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস ও ট্যালির কাজে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকতে হবে। দেশ–বিদেশ ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা। তবে হোম অফিসের সুযোগ আছে।

বেতন: বছরে ৩৬,০৭,৬৩২ থেকে ৪১,২৩,৪৭৬ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ ও বছরে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৫।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..