✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে আগুনে পুড়ে দুজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৯, | ০৯:৪১:১৬ |

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুড়েছে ৯ বসতঘর। এতে শ্বাসরোধ হয়ে মারা গেছেন দু’জন। তবে তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে আগুনের এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহূর্তের আগুন নিভিয়েছেন। আর সেখানে মারা যাওয়া দু’ব্যক্তির বিষয়ে শুনেছেন। কিন্তু তাদের দেখেননি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সেমিপাকা ঘরের বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। ওই ঘরের ভিতরে ৫ জন আটকা পড়েন। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের নাম বলতে পারেননি কেউ।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..