✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:০৪:৩৬ |

জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই বিপ্লবের শহীদদেরকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদেরকে জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ড. খালিদ বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখবো পেশাদারিত্ব। সব কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনভাবেই বিধিবিধানের বাইরে যাওয়া যাবে না।

উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিজামুদ্দীন, শাহরিয়ার, মুফতি আব্দুল ওয়াদুদ ও মুফতি মাহফুজ আনাম প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত (আত্মার শান্তি) এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এতে জুলাই বিপ্লবে শহীদ ও আতহদের পরিবারের সদস্য, উলামা-ত্বোলাবা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

– বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..