✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইসরায়েলকে স্বীকৃতির দায়িত্ব নিয়ে ক্ষমতায় সরকার: ইমরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-৩০, | ০৮:৪১:৩০ |

পাকিস্তানেরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘বর্তমান সরকার (শেহবাজ শরীফের নেতৃত্বাধীন) পাকিস্তানের নিরাপত্তার জন‌্য হুমকি। তারা মূলত ইসরায়েলকে স্বীকৃতি এবং কাশ্মির বিষয়ে ভারতের সঙ্গে আপোষ করার দায়িত্ব নিয়ে ক্ষমতায় রয়েছে।’

রোববার খাইবার পাখতুনখাওয়ার চরসাদ্দায় দলের কর্মীদের এক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ইমরান খান বলেন, “পিটিআই সরকার ৩০ শতাংশ কম দামে পেট্রোল আমদানির জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ভয়ে ‘আমদানি করা সরকার’ সেই চুক্তি বাতিল করে এবং দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে।”

গত ২৫ মে ‘আজাদী মার্চে’পিটিআই কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দা জানিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী লং মার্চের সময় পুলিশের ‘বর্বরতা’ মোকাবেলার জন্য তার দল সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে।

ইমরান খান বলেন, ‘আমরা এসব চোর ও আমেরিকার দাসদের মেনে নেব না। যারা দেশকে লুট করেছে। তাদের বিরুদ্ধে আমার দল আন্দোলন চালিয়ে যাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..