✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার রাজধানীতে লকডাউন চেয়ে হাইকোর্টে রিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১১, | ১৫:৫৯:১১ |

ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাইফ্রোনেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। আজ বৃহস্পতিবার হাইকোর্টের ভার্চুয়াল আদালতে জনস্বার্থে রিটটি করেন তিনি।

মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরে এখন ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে এবং আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত মেনে সিদ্ধান্ত নেয়া উচিত। মৃত্যু ঠেকাতে ঢাকা শহরকে লকডাউন করতে নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। সেই নির্দেশনা অমান্য করায় মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে। কাজেই জীবন রক্ষায়-ই লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে।

আদালতে রিট পিটিশনার হলেন এডভোকেট মাহবুবুল ইসলাম। আর বিবাদীরা হলেন– ক্যাবিনেট, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), পুলিশ কমিশনার, ডিজি র্যা ব ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..