✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্টের সুবিধা দেবে ইতালি দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ০৫:১৯:৫২ |

ইতা‌লি পড়‌তে আগ্রহী বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করা হয়েছে। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

এতে উ‌ল্লেখ করা হয়, সব ধরনের ভিসায় বিপুল সংখ্যক আবেদন প্রাপ্তি এবং তাদের জটিল মূল্যায়নের প্রক্রিয়ার কারণে, ইতালি দূতাবাস আগামী কয়েক মাসে যে পরিমাণ ভিসা আবেদনপত্র নিরাপদে গ্রহণ ও প্রক্রিয়া করতে পারে এমন স্টাডি ভিসা আবেদনের সংখ্যার উপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

সদর দপ্তরের নির্দেশনা এবং একটি অভ্যন্তরীণ মূল্যায়নের পর ৩০ নভেম্বর ২০২৫ অবধি দৈনিক ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকে সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ভিএফএস গ্লোবাল কর্তৃক ৭ জুলাই ২০২৫-এ এই অ্যাপয়েন্টমেন্টগুলি একসঙ্গে প্রকাশ করা হয়েছে এবং দূতাবাস এই অবস্থায় কোনো প্রকার এ্যাপোয়েন্টমেন্ট প্রকাশ করবে না, যদি না কোনো অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হতে উপযুক্ত এবং অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া যাবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..