সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:০৬:২৫ |

জীবন মানেই পরীক্ষা। পরীক্ষা মানেই টেনশন। তাই তো পরীক্ষার প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন। তবে ইহকালীন পরীক্ষা যতটা সহজ, পরকালীন পরীক্ষা ততটা সহজ নয়। এজন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নবীদের শিক্ষা। যার পরীক্ষার প্রস্তুতি যতো ভালো তার পরীক্ষাও ততো ভালো হয়। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা অবশ্যই রাখতে হবে। তার কাছে সাহায্য চাইতে হবে।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ: ১৩১৯)

 

পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যে দোয়া পড়বেন:

رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন। (সুরা তহা: ১১৪)। পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভালো থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন । এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে।

رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি। অর্থ: হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার কাজ সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দেন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা: ২৫-২৮)

رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর অর্থ: হে আমার প্রতিপালক! আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দেন। (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار উচ্চারণ: আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১)

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...