✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ডিএসই-তে প্রথম ঘণ্টায় ৫শ’ কোটি টাকার বেশি লেনদেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০২, | ০৭:০৫:২৮ |
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দ্বিগুণের বেশি সংখ্যকের দর বেড়েছে। প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটির লেনদেন ৫শ’ কোটি ছাড়িয়ে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে উঠেছে এবং শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২০টির। বিপরীতে কমেছে ৯৯টির। আর ৭২টির দর অপরিবর্তিত ছিল।
প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে মোট ৫১৭ কোটি ৮১ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মাত্র দুই মাস আগেও ডিএসইর পুরো দিনের লেনদেন কখনো কখনো ৫শ’ কোটি ছাড়াতো না। এখন সেখানে মাত্র এক ঘণ্টার লেনদেনই পাঁচশ কোটির বেশি হচ্ছে। গতকাল এই সময় পর্যন্ত ৩৩৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। এই সময় পর্যন্ত ব্যাংকটির মোট ৩৬ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..