সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘অসুস্থ না হলে মাস্ক পরার দরকার নেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৯, | ১০:১৯:০১ |

প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, সুস্থ অবস্থায় একজন ব্যক্তির মাস্ক পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র করোনা রোগী এবং যারা তাদের সংস্পর্শে রয়েছেন তাদের মাস্ক ব্যবহার করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে সংস্থাটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এপ্রিল বলার বলেন, আপনার যদি জ্বর, কাশি, সর্দি না থাকে তাহলে আপনার মাস্ক পরার দরকার নেই। মাস্ক শুধু স্বাস্থ্য কর্মীরা পরবে। এছাড়া যারা করোনা রোগীর দেখাশোনা করছেন অথবা যাদের জ্বর এবং কাশি রয়েছে তারা পরবেন। ওই ভিডিও বার্তায় ড. এপ্রিল বলার আরো বলেন যে, মাস্ক মানুষের মধ্যে একটি মিথ্যা সুরক্ষা বোধ তৈরি করছে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯ হাজার ৩ জন। মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ৮১ জন। ফক্স নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..