✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘১৯৭১ এর যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-১৬, | ১০:১৪:৪০ |

১৬ ডিসেম্বর ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশী মুক্তিবাহিনীর নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট জেনারেল জাগজিত সিং আরোরার নিকট ৯৩,০০০ সৈন্যসহ ঢাকায় আত্মসমর্পণ করেন। তারপর থেকে বাংলাদেশে প্রতিবছর ১৬ ডিসেম্বর দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষ্যে আজ সকালে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। হিন্দি ভাষায় পোস্ট করা টুইটে তিনি লিখেনঃ

“আমি ভারতীয় সৈন্যদের সাহস এবং বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭১ এর যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী যে ইতিহাস তৈরি করেছিল তা সোনার অক্ষরে লেখা থাকবে।“

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যে কোন পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনী নিয়ে ভারত গর্ববোধ করে। এক বার্তায় তিনি আরও বলেন, অদম্য সাহসী এবং বীরত্বের পরিচয় দেয়া ভারতীয় সশস্ত্র বাহিনীকে গোটা জাতি শ্রদ্ধা জানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..