✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:২৩:২৯ |

তিন বছরে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।

 

দীর্ঘদিন ধরেই সংবিধান সংশোধনের জন্য বার্তা দেয়া হলেও সেই নির্দেশ মানেনি ভারত। এ বার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলেই ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করা হতে পারে ভারতকে। সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।

এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারতীয় ফুটবল। কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের শামিল। যদিও ১৫ দিন পর সেই নিষেধাজ্ঞা ওঠে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..