সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৭, | ১৮:৫৭:২০ |

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..