✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার করোনায় আক্রান্ত পাকিস্তানি ওপেনার তৌফিক উমর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৪, | ১৮:০১:৩৮ |

পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তৌফিক নিজেই।

কভিড-১৯ পজিটিভ হওয়া চতুর্থ সুপরিচিত ক্রিকেটার তৌফিক। এর আগে স্কটল্যান্ডের মাজিদ হক, পাকিস্তানের জাফর সরফরাজ ও দক্ষিণ আফ্রিকার সলো কুইনি আক্রান্ত হন করোনা ভাইরাসে। এদের মধ্যে জাফর মারা গেছেন।

জিও নিউজকে তৌফিক বলেন, ‘আমি গতকাল অসুস্থবোধ করছিলাম। তখন টেস্ট করাই। টেস্টে আমার পজিটিভ এসেছে।’ তৌফিক জানিয়েছেন, বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই ওপেনার।

পাকিস্তানের হয়ে ২০০১ সালে টেস্ট অভিষেক তৌফিক উমরের। ৪৪ টেস্টে ২৯৬৩ রান করেন এই বাঁহাতি। সবশেষ টেস্ট খেলেন ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মাঝে ২০০৬-২০১০ পর্যন্ত ছিলেন দলের বাইরে। পাকিস্তানের হয়ে ২২টি ওয়ানডেও খেলেছেন তৌফিক। যাতে তার সংগ্রহ ৫০৪ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..