✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন ব্যবসায়ীদের হামলা, পরিচালক আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:২৬:৩৫ |

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে যাওয়ার সময় হামলা হয়েছে।

এতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী আহত হয়েছেন। এসময় জব্দ করা মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যবসায়ীদের লোকজন।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেই। কাজ শেষে সেখান থেকে পায়ে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় পলিথিন ব্যবসায়ীদের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এসময় তারা ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।’

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..