✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে উঠছে সুন্দরবনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-১১, | ১৯:২৫:০৭ |

সুন্দরবনের ইকো-টুরিজমকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব পদক্ষেপ নিতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য যথাসম্ভব বজায় রেখেই এবার জঙ্গলের মধ্যেই গড়ে তোলা হবে ম্যানগ্রোভ চিড়িয়াখানা। বলা হচ্ছে সারা ভারতে এরকম উদ্যোগ নজিরবিহীন। জানাচ্ছে ‘বঙ্গদর্শন’।

গত বুধবার ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে তোলার ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেদিন সুন্দরবনের বাসন্তী ঝড়খালি পরিদর্শনে যান তিনি।

আরও পড়ুন

হেড়োভাঙা নদীর পাশে ঝড়খালি পর্যটন কেন্দ্রের কাছে ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে উঠবে। তার জন্য ব্যয় করা হবে প্রায় ১০০ কোটি টাকা। তিনটি পর্যায়ে কাজ হবে। জঙ্গলের ধার বরাবর ক্যানোপি ওয়াকের রাস্তা তৈরি হবে। স্কাইওয়াকের মতো সেই রাস্তা থেকেই পশুপাখি দেখতে পারবেন ভ্রমণার্থীরা। বৃদ্ধ ও অসুস্থদের যাতে সমস্যা না হয়, তার জন্য পায়ে হেঁটে চলার রাস্তার পাশেই থাকবে এসকেলেটর।

উল্লেখ্য সুন্দরবন ইতিমধ্যেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..