✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মমতাকে ফোন প্রধানমন্ত্রীর, খোঁজ নিলেন আম্পানে ক্ষয়ক্ষতির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২২, | ১৭:১৫:৪০ |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুক্রবার ফোন করে ঘূর্ণিঝড় আম্পানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নেন।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং তারা শিগগিরই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন। খবর ইউএনবির

এসময় সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জি।

ঘূর্ণিঝড় আম্পান বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..