✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশ সফর: শ্রীলঙ্কার দল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৪, | ০৮:১৯:০৫ |

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে ২৩ জনের প্রাথমিক দল দিলেও তা থেকে ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে টেস্ট শুরু, দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে দ্বিতীয় ২৩ মে থেকে।

আগের সূচি অনুযায়ী ৮ মে ঢাকায় পৌঁছেই চট্টগ্রাম চলে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কা দলের। একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল এমএ আজিজ স্টেডিয়ামে। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে ম্যাচটি ঢাকায় নিয়ে আসার অনুরোধ রেখেছে বিসিবি। ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের ম্যাচ খেলেই তারা যাবে চট্টগ্রামে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুই জয়ে ২৪ পয়েন্ট শ্রীলঙ্কার। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে। ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি, বাকি পাঁচ ম্যাচে হার।

শ্রীলঙ্কা টেস্ট দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..