✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৬:২২:৪২ |

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ পদে যোগদানের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স বা বিক্রয়/বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৩,০০০ টাকা প্রদান করা হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে ৩২,২৮৭ টাকা।

এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ ও বোনাস প্রাপ্তির সুযোগ রয়েছে।

কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো ব্র্যাক মাঠ কার্যালয়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ২৫ আগস্ট ২০২৫–এর মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য এখানে ক্লিক করুন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..