✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আরও একটি ট্রফি হাতছাড়া রোনালদোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৪:০০:৩৫ |

সৌদি সুপার কাপে আরেকটি শিরোপা হাতছাড়া করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নাটকীয় ম্যাচে আল-আহলির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে পরাজিত হয়েছে আল-নাসর। ফলে সৌদি আরবে আসার পর থেকে শিরোপার খরা আর কাটল না পর্তুগিজ মহাতারকার।

জর্জ জেসুসের শিষ্যরা ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ছিল। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমদিকে গোল আসছিল না। অবশেষে প্রথমার্ধের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। শান্তভাবে বল জালে পাঠিয়ে তিনি পৌঁছে যান আরেকটি মাইলফলকে—আল-নাসরের হয়ে তার শততম গোল। এ নিয়ে রোনালদোই বিশ্বের একমাত্র ফুটবলার, যিনি পাঁচটি ভিন্ন দলের হয়ে ১০০+ গোল করেছেন (ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল-নাসর ও পর্তুগাল)।

তবে লিড বেশিক্ষণ টেকেনি। বিরতির আগে দুর্দান্ত শটে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধেও নাটক চলতে থাকে। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবারও আল-নাসরকে এগিয়ে দেন। মনে হচ্ছিল, এ বার হয়তো ট্রফি জিতেই মাঠ ছাড়বেন রোনালদোরা। কিন্তু শেষ মুহূর্তে কর্নার থেকে রজার ইবানেজের হেডে সমতায় ফেরে আল-আহলি।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন আল-আহলির গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি। আল-নাসরের মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারির শট ঠেকিয়ে দিয়ে শিরোপা তুলে নেন আল-আহলি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..