✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৮, | ১২:৫৬:৫৮ |

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি পর্যটক এবং দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ২২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট (বোয়িং-৭৭৭/৭৮৭) ঢাকা-কুয়ালালামপুর – ঢাকা রুটে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস এর জন্য টানা লকডাউনের মধ্যে রয়েছে মালয়েশিয়া। এই লকডাউন চলবে আগামী ৯ জুন পর্যন্ত। গত দুই মাস ধরে বিমান চলাচল বন্ধ।

বিমান চলাচল কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। বিদেশি যাত্রীদের মালয়েশিয়ায় যাওয়া আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে কোনো বিদেশি নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

সূত্র জানায়, ফ্লাইটের সম্ভাব্য তারিখ ২২ মে (আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল)। টিকিটের দাম ওয়ান ওয়ে আনুমানিক ৩৫ হাজার টাকা যা এখনও চূড়ান্তভাবে নির্ধারন করা হয়নি। আগ্রহী যাত্রীকে নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে- https://www.baf.mil.bd/bafwt/tickets.php

এই মুহুর্তে কোন টাকা পরিশোধ করতে হবেনা।
প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর ‘বুক নাউ’ বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর পাওয়া যাবে। ওই বুকিং নম্বরটি সংরক্ষন করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুন ভাবে আর তথ্য পূরণ করতে হবেনা।

ফ্লাইটের সময় চূড়ান্ত হলে যাত্রীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস করে অথবা ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আসন সংখ্যা সীমিত থাকার কারনে আগের বুকিং নম্বর ধারীকে টিকেট কেনার সময়ে অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত জানা যাবে-বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, ইমেল: reservation@baf.mil.bd মোবাইল: 01769993390, 01769993392, 01769993394, 01769998536, 01769993343 টেলিফোন : 02-55060000 এক্সটেনশন : 3395 এই নাম্বারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..